নওগাঁর মহাদেবপুরে একটি বাড়িতে চুরির ঘটনায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাতে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার এক ব্যক্তির বাড়ি থেকে অজ্ঞাতনামা চোরেরা বাসের বিভিন্ন যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরবর্তীতে বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ বয়েজ আলী (৪০), পিতা: মৃত বয়েন উদ্দিন, গ্রাম: হাতি মংগলা, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
২. শ্রী দেব বসাক (১৮), পিতা: বাসুদেব বসাক, গ্রাম: দরিয়াপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
৩. শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা: বাণিসা ভৌমিক, গ্রাম: গাছা ১ নম্বর কলোনি, থানা: গাছা, জেলা: গাজীপুর।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চোর ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।