গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ১৬ জন নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ বিবেচনায় তারা আওয়ামী লীগের বিভিন্ন পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রবি কর্মকার, সহ-সভাপতি তপন সাহা এবং সদস্য কালা কর্মকার, সুজয় মণ্ডল, শংকর দাস, শ্যামল বালা, লিটন বালা, সুমন কর্মকার, কুব্বাত শেখ, বাবলু সাহা, লিটন সাহা, কাশেম খন্দকার, অরূপ সাহা, শংকর সাহা, আক্তার মীর ও আরিফ খান।
সংবাদ সম্মেলনে মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেয়ামত খান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা জানান, তারা স্বেচ্ছায়ৃ দলীয় পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে তাদের পদত্যাগের ঘোষণা দেন।
উল্লেখ্য, সম্প্রতি মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিটে আওয়ামী লীগের একাধিক নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।