গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি (৫) বল্লভ কুন্ডু স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। বল্লভ কুন্ডু মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিরেন্দ্র কিশোর কুন্ডুর পুত্র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। এ কারণে তিনি সজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন। তিনি জানান, আজ থেকে তিনি দলের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন না এবং দলীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না।
তিনি আরও বলেন, “আমি আজ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। সকলের কাছে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি তার পদত্যাগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন।