আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, সন্দ্বীপ উপজেলা আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবু তাহের। তিনি বলেন, যুবকরাই জাতির ভবিষ্যৎ শক্তি। একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগ, সন্দ্বীপ উপজেলা সভাপতি মোহাম্মদ মাকছুদুর রহমান। এসময় উপজেলা অফিস সম্পাদক মাওলানা সবুর খানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আলোচনা শেষে দেশ, জাতি ও যুবসমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।