অদ্য ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সঙ্গে নওগাঁ জেলার বিজ্ঞ সরকারি কৌঁসুলি (পিপি/জিপি) এবং অন্যান্য এডভোকেট মহোদয়দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা পরিচালনা, তদন্ত কার্যক্রম এবং পুলিশের সঙ্গে আইন কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠানের নওগাঁ জেলার পিপি এবং এ পিপি গন বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। সম্মানিত সরকারি কৌসুলীগণ মামলার তদন্ত, সাক্ষী হাজিরা, কেস ডকেট সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। অতঃপর পুলিশ কর্মকর্তাগণ আদালতে মামলা পরিচালনায় সরকারি কৌসুলী দের সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন ।
সভায় পুলিশ সুপার মহোদয় আদালতের সরকারি বিজ্ঞ কৌশলীদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন এবং বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে পারস্পরিক সমন্বয়ের এবং সমঝোতার মাধ্যমে জনগণের স্বার্থে ন্যায়বিচার প্রতিষ্ঠায় একসাথে কাজ করার উপর ওপর গুরুত্বারোপ করেন।