নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এসকাফ ফেন্সিড্রিলসহ আব্দুল মালেক মিল্টন (৪০) ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে পিন্ডিরা গ্রামের সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে অভিযান চালিয়ে আব্দুল মালেক মিল্টন (৪০), পিতা—ওসমান আলী, সাং—পিন্ডিরা, থানা—বদলগাছী, জেলা—নওগাঁ এবং আল আমিন (৩৩), পিতা—নুরুল সর্দার, সাং—জগন্নাথপুর, থানা—বদলগাছী, জেলা—নওগাঁকে আটক করা হয়।
এ সময় আল আমিনের হেফাজত থেকে দুই বোতল এসকাফ ফেন্সিড্রিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আল আমিন পুলিশকে জানান, উদ্ধার হওয়া মাদকগুলো দোকানের মালিক আব্দুল মালেক মিল্টনের। তার আরও মাদক শরিফুলের দোকানে রয়েছে বলেও তিনি জানান।
এরপর জিয়ল গ্রামের শরিফুল (৩৮), পিতা—কসিমুদ্দিনের ফ্লেক্সিলোডের দোকান