কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি কিশোরগঞ্জের পথে যাত্রা করেন।
দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সদর ছাড়াও কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তার সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উৎসাহ-উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণে অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের অনুদান ও সম্মানি প্রদান কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।