নওগাঁ শহর তথা জেলার অন্যতম বড় সমস্যা সিঙ্গেল লেনের সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সরু সড়কে যানজট নিয়ন্ত্রণ এবং বিশেষ করে অটোরিকশার শৃঙ্খলা নিশ্চিত করা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
জেলার প্রধান এই সড়কটি চার লেনে উন্নীত করার জন্য সম্মানিত সংসদ সদস্য মহোদয়সহ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ লিটন ব্রিজ এলাকায় যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নতুন করে ক্ষুদ্র পরিসরে একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে পুলিশ ও সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ যানবাহন চালক ও পথচারীদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সকলের দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা একান্তভাবে কাম্য।