খাগড়াছড়ি সদর থানা পুলিশের যৌথ অভিযানে জেল পলাতক আসামী শফিকুল ইসলাম (২৪)’কে
চট্টগ্রামের কোতোয়ালী থানার লালখান বাজার এলাকায় আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০ টার দিকে তাকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায় কিসলু বলেন, ২০২৫ সালের নভেম্বর মাসে খাগড়াছড়ি জেলা কারাগারে আটক থাকাকালীন সুকৌশলে জেলখানার ভাউন্ডারি ওয়াল পার হয়ে পালিয়ে যায়। পরে সে দীর্ঘদিন পলাতক ছিল।

তিনি আরও বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি নুরুল ইসলামকে চট্টগ্রামের কোতোয়ালী থানাথীন লালখান বাজার এলাকায় প্রায়শই দেখা যায়। সেই সংবাদের ভিক্তি তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সে খাগড়াছড়ি সদর উপজেলার ইসলামপুর এলাকার মৃত: নুরুল ইসলামের ছেলে।

ওসি আরও বলেন, তার নামে খাগড়াছড়ি থানার এফআইআর নং-০৫, তারিখ-০৯/১১/২০২৫ইং, জিআর- ১০২/২৫, ধারা- ২২৪/৫১১ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মোফাজ্জল হোসেন
খাগড়াছড়ি