ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বাতিল সহ মেধাবীদের নিয়োগের দাবিতে নীলফামারীর জলঢাকায় সচেতন নাগরিক সমাজের মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।

রবিবার সকালে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর প্রকাশিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে চরম অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়ার অভিযোগে মেধা ও যোগ্যতাকে অবমূল্যায়ন করে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ বাতিলের দাবিতে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজের উদ্দ্যোগে ঘন্টা ব্যাপী আয়োজিত মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন নম্বর প্রকাশ না করেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে প্রকৃত যোগ্য, অভিজ্ঞ ও বেকার যুবকদের বাদ দিয়ে রাজনৈতিক নেতা-কর্মী, প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয়-স্বজন এবং অনৈতিক আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্যদের নির্বাচিত করা হয়েছে বলে নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। বক্তারা আরও বলেন এ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত যোগ্য প্রার্থীদের মূল্যায়নের দাবি জানানো হয়েছে।