মাদককে ‘না’ বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন” মাদক এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা এবং মাদক বিরোধী র‍্যালি অনুষ্টিত হয়েছে।

আজ বুধবার (২৫ আগষ্ট) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে শহরের টাউন হল প্রঙ্গন থেকে র‍্যালি
শুরু হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও টাউন হল প্রঙ্গনে গিয়ে শেষ হয়।

পরে সুধী সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

খাগড়াছড়ি পুলিশের পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন-এর সভাপতিত্বে সুধী সমাবেশে বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির
সাধারণ সম্পাদক এম এন আবছার।

মোফাজ্জল হোসেন
খাগড়াছড়ি