পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া নদীর জৈনকাঠি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় একটি বার্জ, একটি এক্সক্যাভেটর ও একটি বাল্কহেডসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের ও জব্দকৃত সরঞ্জামের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
নদী তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।