পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ উপজেলা শাখার উদ্যোগে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, জীবন, কর্ম ও মহান আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে ব্যক্তি ও সমাজজীবনে মহানবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।