ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে আজ সকালে স্থানীয় শাখা কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের ৮৪ জন শুরা সদস্য অংশগ্রহণ করেন।
অধিবেশনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা সভাপতি মাওলানা ডাঃ আব্দুর রব মাস্টার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি আলহাজ মাওলানা আব্দুস সালাম।
অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মান বৃদ্ধি ও দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
অধিবেশনের শেষ পর্যায়ে প্রধান অতিথি আলহাজ মাওলানা আব্দুস সালাম আনুষ্ঠানিকভাবে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন। এতে জননেতা আলহাজ হারিসুল বারী রনি সভাপতি এবং মাওলানা রফিকুল ইসলাম সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন।
নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি ও পাচগছী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, জেলা সেক্রেটারি মুফতি মোজাম্মেল হক আইমানী, এসিসটেন্ট সেক্রেটারি আলহাজ হাফেজ আব্দুল মমিন জেহাদী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা সহ-সভাপতি কে এম এম আবুল হাসানসহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।