গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। একইভাবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।