খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের দেওয়ানপাড়া ৬ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে চারজন অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

প্রবাসীদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে পরিচালিত এ সংগঠনের পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে চারজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, প্রবাসীদের পাঠানো অর্থের একটি অংশ এলাকার অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের কল্যাণে ব্যয় করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থেকে বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সহায়তা পাওয়া অসুস্থ রোগীদের পরিবারের সদস্যরা এ সহযোগিতার জন্য দেওয়ানপাড়া ৬ নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসী বলেন, প্রবাসীদের সহযোগিতায় অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।