সিলেটের জৈন্তাপুর উপজেলার বাউরভাগে জাগ্রত বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট রোজ শুক্রবার বিকেল ৪টায় বাউরভাগ হাই স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় মাহদি একাদশ ও আদিল একাদশ। জমজমাট ফাইনাল খেলায় মাহদি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আদিল একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব বদরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আহমদ (ডালিম), সৌদি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী বাহার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী রুক্কিনি বিশ্বাস, সৌদি প্রবাসী পারভেজ আহমদ (আক্তার), সাওতুল হেরা যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আমির উদ্দিন, ছাত্রনেতা দিলদার, ছাত্রনেতা সুলেমান আহমদ, সমাজসেবী কুটিল, সমাজসেবী শাহরিয়া, সৌদি প্রবাসী শরিফ আহমদ, সমছুল ইসলাম, মস্তাক আহমদ, সুহাইব আহমদ ও আক্তার আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

পরে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ইউপি সদস্য বদরুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করে ভাউরভাগ জাগ্রত বাংলা স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।