পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯ আগষ্ট) বাদে মাগরিব প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সেলিম চৌধুরী, কার্যকরি সদস্য অধীর বড়ুয়া, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: খসরু পারভেছ, এন মোহাম্মদ গ্রুপের এডমিন মোঃ আবু আলম, সাবেক কাউন্সিলর মাহমুদুল হক, শ্রমিক নেতা পল্টু বড়ুয়া।
বক্তব্যে বক্তারা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন ও সুন্নাহ অনুসরণের মধ্যেই রয়েছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ। মহানবী (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান তাঁরা।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: সৈয়দ নজরুল,অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী,দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, সদস্য মো: শাহ আলম, খোরশেদুল আলম,তৌহিদুর রহমান, মতিন চৌধুরী রিপন,এম আর তাওহীদ, সাহেদ হোসাইন ছোটন, তাজুল ইসলাম মানিক, হাসান আলম প্রমূখ।
মাহফিল শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বহদ্দার পাড়া তাজন বিবি জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার।