মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিল বিআরটিসি
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
বুধবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এ তথ্যবিবরণীতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিআরটিসি মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যা মহিলা চালক, মহিলা কন্ট্রাকটর ও মহিলা হেলপারের মাধ্যমে পরিচালনা করা হবে।

























