1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালার পাহাড়ে সেনাজোনের চিকিৎসা সেবা, কৃতজ্ঞ চারশতাধিক মানুষ

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বানছড়া ইউনিয়নের নোয়াপাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চার শতাধিক পাহাড়ি ও বাঙালি অসহায় মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল আল-আমিন এসইউপি, পিএসসি’র নির্দেশনায় এবং জোনের আরএমও মো. শায়খউদ্দীন সাকলাইনের উপস্থিতিতে মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করে। দুর্গমতার কারণে যেখানে নিয়মিত চিকিৎসা পাওয়া কঠিন, সেখানে এ উদ্যোগ স্থানীয়দের জন্য বড় সহায়তা হয়ে আসে।

চিকিৎসা কার্যক্রমে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, স্থানীয় হেডম্যান, কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সেনাবাহিনীর এই জনসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

এ বিষয়ে জোন কমান্ডার বলেন, দীঘিনালা জোন শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জনকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে। দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার মধ্যে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২৭৩ বার পড়া হয়েছে

দীঘিনালার পাহাড়ে সেনাজোনের চিকিৎসা সেবা, কৃতজ্ঞ চারশতাধিক মানুষ

আপডেট সময় : ০৫:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬