1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় ৩ অবৈধ ইটভাটায় অভিযান,৬ লাখ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের লামা উপজেলার ফাইতং এ অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ইটভাটা মালিককে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার ০৪.০৪.২০২৬ ইং সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ রক্ষায় এ অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: মাঈন উদ্দিন। অভিযানে অবৈধভাবে পরিচালিত সেভেনবিএম, ফাইভবিএম ও এসবিএম নামের তিনটি ইটভাটা চিহ্নিত করা হয় এবং পরিবেশ বিধিমালা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট মালিকদের এই অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে পাহাড় কাটা, বনভূমি ধ্বংস এবং বায়ুদূষণের মতো অভিযোগ রয়েছে এসব ভাটার বিরুদ্ধে।
অভিযানে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা অংশ নেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২২৪ বার পড়া হয়েছে

লামায় ৩ অবৈধ ইটভাটায় অভিযান,৬ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬