1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন বলে জানা গেছে। এছাড়াও একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ২ মে সকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠ ও পৌর অডিটোরিয়ামসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সফরকে কেন্দ্র করে একইদিন সংসদ সদস্য সদরের রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন।

এর আগে, চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

জেলা বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার এই খালটির খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় অবহেলায় পড়ে থাকা এই খালটি এখন পুনরায় খননের উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৭:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬