1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু

বকুল হোসেন রাজশাহী (তানোর)প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোরে অনলাইন জুয়া ও পারিবারিক কলহের জেরে একলাছুর রহমান ওরফে আহাদ আলী (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সে তানোর পৌর এলাকার রায়তান বাজে আকচা মহল্লার গোলাপ আলীর পুত্র। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে ঘটে আত্মহত্যার ঘটনা। তার মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে জুয়ার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। 
স্থানীয়রা জানান, আহাদ আলী রাজ মিস্ত্রীর কাজ করা অবস্থায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। সম্প্রতি ওই গ্রামের জনৈক রাব্বানীর মাধ্যমে জুয়া খেলায় জড়িয়ে পড়ে। জুয়া খেলে আহাদ প্রায় এক লাখ টাকা হেরে যায়। টাকার জন্য রাব্বানী আহাদকে চাপ দেয়। এ চাপ সহ্য করতে না পেরে এবং এসব নিয়ে পরিবারের সঙ্গে ঝামেলা হয়ে আসছিল।

এসব নানা কারণে  মানসিক অশান্তিতে বৃহস্প্রতিবার দিবাগত রাতে  বাড়ির উঠান ঘরের বাঁশের তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা- নীরিক্ষা শেষে আহাদকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই রাব্বানী আত্মগোপন করেছে।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত আহাদের পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবেও জানান তিনি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০১:৫১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬