1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“সন্ত্রাস-জুয়া-মাদকের বিরুদ্ধে রাজপথে যুবদল, নেতৃত্বে সাবেক কমিশনার নাছির উদ্দীন

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাস, জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে অপরাধমুক্ত রাখতে সন্দ্বীপে এক বর্ণাঢ্য মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন সাবেক কমিশনার ও পৌরসভা যুবদলের আহ্বায়ক মোঃ নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ শাহজাহান, আকবর, হাছান, রাছেল, পৌরসভা যুবদলের কাওছার, আকবর, আলাউদ্দীন, ৮নং ওয়ার্ড রহমতপুরের সহ-সভাপতি ইসলাম, হেলাল ও শিহাবসহ স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সভা শেষে একটি বিশাল মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে “মাদকমুক্ত সমাজ গড়ি, সন্ত্রাস-জুয়া বন্ধ করি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

“সন্ত্রাস-জুয়া-মাদকের বিরুদ্ধে রাজপথে যুবদল, নেতৃত্বে সাবেক কমিশনার নাছির উদ্দীন

আপডেট সময় : ০৪:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬