1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃ মুঈদ চৌধুরী তারাগঞ্জ, রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৫টা ৩০ মিনিটে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল, সদস্য সচিব সুভ, তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য মেজবাউল হাসান খানসহ উপজেলা ছাত্রদলের প্রবীণ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল। তিনি বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় ছাত্রদল সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুভ বলেন,
সাধারণ মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় ছাত্রদল সচেতন ভূমিকা পালন করে যাচ্ছে। দেশবিরোধী যেকোনো অপতৎপরতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

সমাবেশে বক্তারা দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

২৪ জুন, ২০২৬

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬