সাঁথিয়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক,সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা প্রশিক্ষণ
উপজেলায় গ্রামীণ সড়ক কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪জুন) সকাল ১০টায় উপজেলা হলরুমে মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
“গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক)” প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডি পাবনার নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলামের
সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী শিমুল কুমার কুণ্ডু।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। পাশাপাশি জনগণের চাহিদা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় সড়কের অগ্রাধিকার নির্ধারণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সড়ক নেটওয়ার্কের তথ্যভিত্তিক পরিকল্পনা এবং জিআইএস প্রযুক্তির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।






















