জলঢাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
নীলফামারীর জলঢাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে দউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দ্যোগে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর অবহিতকরন ও পরিকল্পনা সভা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাদী হাসান,থানার এস আই আবু বক্কর,প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান,
সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, ফ্যামিলি প্লানিং অফিসার ডাঃমনিরুজ্জামান,
ইসলামী ফাউন্ডেশনের হেমতাজুল ইসলাম প্রমুখ। সভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করা সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।
























