মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে
বুধবার বিকেরে বগুড়া শহরের প্রধান প্রধান সড়কগুলোতে এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন।
এছাড়াও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহানগর মহিলা দলের সভাপতি সানুসহ বগুড়া মহানগরের ২১টি ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এই আনন্দ মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বাজেট দেশের সাধারণ মানুষের কল্যাণ বয়ে আনবে এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। এই গণমুখী ও সুচিন্তিত বাজেট প্রণয়নের জন্য তারা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


















