1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ মুঈদ চৌধুরী তারাগঞ্জ, রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম প্রামানিকপাড়া গ্রাম থেকে নুরনাহার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে ওই গ্রামের মনানুরের স্ত্রী । তাদের সংসারে ৬ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে নুরনাহার নিজ বাড়ির শয়নকক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন।

দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মোঃ মুঈদ চৌধুরী
তারাগঞ্জ, রংপুর
২ জুলাই , ২০২৬

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬