1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ, অনুপস্থিত ২২ পরীক্ষার্থী

সন্দ্বীপ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সন্দ্বীপে সারা দেশের ন্যায় একযোগে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার উপজেলার সরকারি হাজী আবদুল বাতেন কলেজ, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ, সাউথ সন্দ্বীপ কলেজ এবং বশিরিয়া আহমেদীয়া আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক ফাজিল মাদ্রাসা সহ মোট চারটি পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়।

এই চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৩৫৮ জন। ২ জুলাই বাংলা প্রথম পত্র ও কোরআন মজিদ বিষয়ের প্রথম দিনের পরীক্ষায় উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০২৩ জন। এর মধ্যে ২২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিলেন ৩৮১ জন এবং ছাত্রী ৬২৩ জন।

উপজেলার সবকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে কোনো পরীক্ষার্থী বহিষ্কার ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

সন্দ্বীপে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ, অনুপস্থিত ২২ পরীক্ষার্থী

আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬