1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিপ্রবিতে প্রথমবার ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, ভর্তি কার্যক্রম হবে ইউসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে

সোহাগ মিয়া, বিশ্ববিদ্যাদয় প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। সনাতন ব্যাংকিং ব্যবস্থার জটিলতা কমিয়ে প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত সকল আর্থিক লেনদেন ইউসিবি ব্যাংক পিএলসি (UCB Bank PLC)-এর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে।

নতুন ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার কার্যপদ্ধতি ও ব্যবহারবিধি সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করতে আগামী ৫ জুলাই (শনিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে একটি ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, আবাসিক হলের প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নতুন ব্যাংক হিসাব খোলার সুবিধার্থে প্রয়োজনীয় কাগজপত্র, রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যক্তিগত তথ্য সঙ্গে নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর ফলে ভর্তি ফি জমাসহ সব ধরনের আর্থিক লেনদেন আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ব্যাংকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমবে এবং মূল্যবান সময় সাশ্রয় হবে।

প্রতিবেদক: মো. সোহাগ মিয়া
প্রতিনিধি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

গোবিপ্রবিতে প্রথমবার ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা, ভর্তি কার্যক্রম হবে ইউসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে

আপডেট সময় : ০৯:০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬