1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে কুকুরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তের ১৫ দিনের জেল

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কুকুরকে নির্মমভাবে নির্যাতন করে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুলাই) সন্দ্বীপ উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে একটি কুকুরকে নির্যাতন করে পানিতে চুবিয়ে হত্যা করতে দেখা যায়। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হলে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল হান্নানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ইউএনও আমজাদ হোসেন বলেন, “প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, ভাইরাল ভিডিওর পর প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ প্রাণী নির্যাতনের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৮:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে কুকুরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তের ১৫ দিনের জেল

আপডেট সময় : ০৭:৪৮:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ৪ জুলাই ২০২৬