1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সব ধরনের উদীয়মান তামাকজাত পণ্যের বিরুদ্ধে দ্রুত নীতিগত ও আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার (৬ জুলাই) রাজধানীর বনানীর একটি হোটেলে “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ, প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়” শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ তামাকবিরোধী জোট (বাটা) এবং তামাকবিরোধী নারী জোটের (তাবিনাজ) যৌথ উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬’ তামাক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এর কার্যকারিতা নিশ্চিত করতে আইনটির যথাযথ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

তাদের মতে, মাঠপর্যায়ে আইন প্রয়োগে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনস্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে। একই সঙ্গে আইন বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নে সরকারের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

আলোচনায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, সংশোধিত আইনে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সব ধরনের উদীয়মান তামাকজাত পণ্য নিষিদ্ধের বিধান বাদ দেওয়ায় এসব পণ্য কার্যত নিয়ন্ত্রণহীনভাবে বাজারে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে জনস্বাস্থ্যের পাশাপাশি শিশু, কিশোর ও তরুণদের মধ্যে নিকোটিন আসক্তির ঝুঁকি বাড়তে পারে।

এ কারণে তরুণ সমাজকে তামাক ও নিকোটিন আসক্তির ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ই-সিগারেট, ভ্যাপ, নিকোটিন পাউচসহ সব ধরনের উদীয়মান তামাকজাত পণ্যের বিরুদ্ধে দ্রুত কার্যকর নীতিগত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, সংরক্ষিত মহিলা আসন-৭ এর সংসদ সদস্য বিলকিস ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের হেলথ সেক্টরের পরিচালক ও বাংলাদেশ তামাকবিরোধী জোটের (বিটিসিএ) আহ্বায়ক ইকবাল মাসুদ, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি এবং বাংলাদেশ তামাকবিরোধী জোটের দপ্তর সম্পাদক ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের হেড অব প্রোগ্রামস সৈয়দা অনন্যা রহমানসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

আপডেট সময় : ০৫:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬