1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বর্ষণে ডুবছে সন্দ্বীপ—পানিবন্দী হাজারো মানুষ, চরম দুর্ভোগে জনজীবন

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি।।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত চার দিন ধরে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ রয়েছে অনেক স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠদান। জনজীবনও হয়ে পড়েছে বিপর্যস্ত।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও নিম্নআয়ের মানুষ। উপজেলার প্রায় সব ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন গ্রাম, সড়ক ও কৃষিজমি হাঁটু থেকে কোমরসমান পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও তিন থেকে চার ফুট পর্যন্ত পানি জমে থাকায় ঘর থেকে বের হওয়াও কঠিন হয়ে পড়েছে।
জলাবদ্ধতার কারণে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে গাছুয়া, সন্তোষপুর, দীর্ঘাপাড়া, কালাপানিয়া, হারামিয়া, কাছিয়াপাড়া, মগধরা, মাইটভাঙ্গা, সারিকাইত পৌরসভা ও রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা। এছাড়া রহমতপুর ইউনিয়নের ঢালচর, কাজীরচর ও কলাতলী চর এবং দক্ষিণ সারিকাইত ইউনিয়নের নিম্নাঞ্চলেও পানি ঢুকে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সংক্রান্ত জরুরি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এদিকে, টানা বর্ষণ অব্যাহত থাকলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত পানি নিষ্কাশন ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

টানা বর্ষণে ডুবছে সন্দ্বীপ—পানিবন্দী হাজারো মানুষ, চরম দুর্ভোগে জনজীবন

আপডেট সময় : ০৯:৩৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬