1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৯ জুলােই) প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। সচিবালয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করবেন।

এবার সারা দেশ থেকে মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৮০ শতাংশ বৃত্তি। আর বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুই ক্যাটাগরিতে আর্থিক সহায়তা দেওয়া হবে—‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’। মেধাক্রম ও জেলা-উপজেলাভিত্তিক ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইনের পাশাপাশি মোবাইল এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। অনলাইনে ফল দেখার জন্য ব্যবহার করা যাবে আইপিইএমআইএস (IPEMIS) পোর্টাল।

এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে পাঁচ লাখ এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল প্রায় ৯০ হাজার।
দেশের বেশির ভাগ জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আলাদা সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।

মোট বৃত্তির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে ৬৬ হাজার এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি।অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনুপাতে সরকারি বিদ্যালয়ে প্রতি ৮ জনে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রতি সাড়ে ৫ জনে একজন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার সুযোগ পাবে।এবার ট্যালেন্টপুল বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। এই ক্যাটাগরির শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে একবার অতিরিক্ত ২২৫ টাকা পাবে।

অন্যদিকে, সাধারণ গ্রেডে নির্বাচিত ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী প্রতি মাসে ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা করে পাবে।পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা পরবর্তী দুই বছর এই আর্থিক সুবিধা ভোগ করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ

আপডেট সময় : ০৭:০৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬