1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ২০ হাজার অবৈধ রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গলদা রেনু পোনা জব্দ করা হয়েছে। পরে পরিবেশ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে প্রায় ১ লাখ ২০ হাজার রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়। একই সঙ্গে অবৈধভাবে রেনু পোনা পরিবহনের অভিযোগে একটি হাইএক্স গাড়ির চালককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার গহওরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চট্টগ্রামের সন্দ্বীপ থেকে আসা একটি হাইএক্স গাড়িতে অবৈধভাবে গলদা রেনু পোনা পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয়। এ সময় চালক অসীম তালুকদারকে মৎস্য সুরক্ষা আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৬) অনুযায়ী ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া রেনু পোনার সংখ্যা আনুমানিক ১ লাখ ২০ হাজার, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরে জীববৈচিত্র্য রক্ষা ও নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে সব রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।

অভিযান চলাকালে টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন টুঙ্গিপাড়া থানার বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাবেদ হোসেন এবং অন্যান্য পুলিশ সদস্য।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, অবৈধভাবে রেনু পোনা আহরণ ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নদ-নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১ লাখ ২০ হাজার অবৈধ রেনু পোনা মধুমতি নদীতে অবমুক্ত

আপডেট সময় : ০৩:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬