1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন পর্বে প্রথমে গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় গোপালগঞ্জ পৌরসভা, সিভিল সার্জনের কার্যালয়, জেলা প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও এ কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে তাঁদের আদর্শ ও অবদান স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে সেই চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাইয়ের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

আপডেট সময় : ১০:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬