1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে হারিয়ে ম্যাচের সব আয় ফিলিস্তিনিদের দিলো নরওয়ে

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক উদ্যোগেও প্রশংসা কুড়িয়েছে নরওয়ে জাতীয় ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া সম্পূর্ণ অর্থ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের সহায়তায় দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

ওসলোয় অনুষ্ঠিত ওই ম্যাচে নরওয়ে ৫-০ গোলের বড় জয় তুলে নেয়। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ আন্তর্জাতিক মানবিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

এনএফএফ সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, গাজায় প্রতিদিন জীবন বাঁচাতে কাজ করা এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া একটি সংস্থার হাতেই এই অর্থ তুলে দিতে চেয়েছে নরওয়ে। তার ভাষায়, গাজায় চলমান মানবিক সংকট ও বেসামরিক মানুষের দুর্ভোগের মুখে নরওয়ে ফুটবল ফেডারেশন নির্লিপ্ত থাকতে পারে না।

এই উদ্যোগে আরও সংহতি জানিয়ে নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান অতিরিক্ত ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

মানবিক সহায়তায় নরওয়ের ভূমিকা দীর্ঘদিনের। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে ত্রাণ কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও দেশটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ব্রাজিলের আমাজন বন সংরক্ষণের জন্য গঠিত অ্যামাজন ফান্ড-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

মানবিক উদ্যোগের পাশাপাশি মাঠের খেলাতেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছে নরওয়ে। এবারের বিশ্বকাপে তারা শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে আলোড়ন সৃষ্টি করে। তবে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে আর্লিং হলান্ডদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

ইসরায়েলকে হারিয়ে ম্যাচের সব আয় ফিলিস্তিনিদের দিলো নরওয়ে

আপডেট সময় : ০৪:৩৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬