1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় পারিবারিক বিরোধে গৃহবধূকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার (১৮ জুলাই) উপজেলার পিঞ্জরী ইউনিয়নের গোয়ালংক গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা গেছে, গোয়ালংক গ্রামের বাসিন্দা রুঙ্গু ঘরামীর স্ত্রী কাজুলী বেগম বাড়ির পাশের একটি স্থানে গবাদিপশু চরাতে যান। এ সময় একই পরিবারের সদস্য শামসুন্নাহার বেগম গবাদিপশু অন্যত্র সরিয়ে নিতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে শামসুন্নাহারের স্বামী কাইয়ুম ঘরামী ঘটনাস্থলে এসে কাজুলী বেগমের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী কাজুলী বেগমের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তিনি জানান, তার দুই ছেলে বিদেশে থাকেন এবং মেয়ে বাইরে পড়াশোনা করেন। অসুস্থ স্বামীকে নিয়ে বাড়িতে বসবাসের সুযোগে কাইয়ুম ঘরামী ও তার সহযোগীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।

অন্যদিকে কাইয়ুম ঘরামী অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, দুই নারীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে তিনি তা থামানোর চেষ্টা করেন। তিনি দাবি করেন, কাজুলী বেগমকে তিনি কোনো ধরনের মারধর করেননি।

এ বিষয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কোটালীপাড়ায় পারিবারিক বিরোধে গৃহবধূকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ০২:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬