1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীনগরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের উদ্বোধন, ৮ জনকে ৭৫ হাজার টাকার অনুদান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে পরিদর্শন কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে নবউদ্বোধিত পরিদর্শন কক্ষে অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত ৮ জনের মাঝে মোট ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় অতিথিরা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাণীনগরে উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের উদ্বোধন, ৮ জনকে ৭৫ হাজার টাকার অনুদান

আপডেট সময় : ০৩:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬