মুকসুদপুরে রিয়ান মোল্লা নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ আটক -২
গোপালগঞ্জ এর মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রাম থেকে রিয়ান মোল্লা (১৩) নামের একজন এর লাশ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ ৷ ২০ জুলাই দিবাগত রাত ১: ১৫ ঘটিকার সময় এস আই মোঃ আরিফুল ইসলাম আরিপ সঙ্গীয় ফোস নিয়ে রিয়ান মোল্লার লাশ পুকুর থেকে উদ্ধার করেন ৷ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মরগে পাঠান থানা কতৃপক্ষ ৷ নিহত রিয়ান উপজেলার কমলাপুর গ্রামের রিপন মোল্লার ছেলে৷ এঘটনায় ২১ জুলাই সকালে মুকসুদপুর থানা সারকেল ও মোঃ নাফিছুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লাহ আল মামুন পুলিশ পরিদর্শক তদন্ত অফিসার মোহাম্মদ মতিয়ার মোল্লা ঘটনা স্থল পরিদর্শন করেন৷ রিয়ান মোল্লা নিহতের ঘটনায় আরিফও মুরছালিন নামের ২ জনকে আটক করেছে মুকসুদপুর থানা পুলিশ বিস্তারিত পরর্বতীতে জানানো হবে বলে পুলিশ জানিয়েছেন।
























