1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান আন্তরিক হলে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তার দাবি, ইরান এখনো আন্তরিকভাবে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না।

মঙ্গলবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, “ইরান যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক। কিন্তু তারা যদি আন্তরিক না হয়, তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

তিনি অভিযোগ করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ এবং আন্তর্জাতিক নৌপথে চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষায়, আন্তর্জাতিক জলপথ বন্ধ হয়ে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

রুবিওর এই মন্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরাও মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উত্তেজনা প্রশমন এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানে দ্রুত কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৮:৫৭ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ইরান আন্তরিক হলে আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

আপডেট সময় : ০৮:৫৮:৫৭ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬