1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীনের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগ নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ‘চায়না–বাংলাদেশ কমিউনিটি উইথ অ্যা শেয়ার্ড ফিউচার’ গঠনের লক্ষ্যে বাংলাদেশ ও চীনের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন, পরিবহন করিডোর উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৮:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চীনের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন, করিডোর ও বিনিয়োগ নিয়ে আলোচনা

আপডেট সময় : ০৮:০৮:৪৬ পূর্বাহ্ণ, বুধবার, ২২ জুলাই ২০২৬