জনস্বার্থে জেলা প্রশাসকের গণশুনানি
আজ ২২ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে ভূমি-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা সহায়তা, কর্মে অক্ষমতা, বেকারত্ব, নদী ভাঙ্গন সংক্রান্ত সমস্যা, আর্থিক দুর্দশাসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের সঙ্গে জেলা প্রশাসক সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক সকলের বক্তব্য শুনে সমস্যার ধরন অনুযায়ী আর্থিক সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
#মোট_১৯৬_জন সেবাপ্রার্থীর মধ্যে ১৪৬ জন ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং ২ জন ব্যক্তির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ক্রয়ের ব্যবস্থা করা হয়। এছাড়া ১৬ জন নারীকে গৃহ নির্মাণ সহায়তা, ৭ জন নারীকে সেলাইমেশিন, ৫ জনকে ঢেউটিন এবং ৯ জনকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া ১০ জন ব্যক্তিকে তাঁদের সমস্যার ধরন অনুযায়ী পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, শেরপুর পৌরসভা কার্যালয়, সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের কার্যালয়, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড এর কার্যালয়, নকলা, নালিতাবাড়ী, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বিভিন্ন ভূমি অফিস, জেলা সমাজসেবা অফিস, সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শসহ প্রেরণ করা হয়।
প্রচারে: মিডিয়া সেল

























