নওগাঁ শহরের ডাক্তারের মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নওগাঁ শহরের ডাক্তারের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ (বুধবার) সংঘটিত এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বর্তমানে মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কেউ যদি নিহত ব্যক্তির পরিচয় বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুরোধ করে নিকটস্থ থানায় অথবা পুলিশের সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

























