1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল থানার বিশেষ অভিযানে ১০ বছর পলাতক সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার

সরাইল উপজেলা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ বছর ধরে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ১০ বছর ধরে পলাতক থাকা মোর্শেদ খাঁদেমকে গ্রেপ্তার করা হয়। তিনি সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের মৃত ফরিদ খাঁদেমের ছেলে। সিআর-৮৯/১৩ মামলায় দণ্ডপ্রাপ্ত এই আসামির বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল।

এছাড়া বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— কালিকচ্ছ (বর্ডার বাজার) এলাকার হোসেন মিয়া (৪০), কালিকচ্ছ মনিরবাগ এলাকার হেলাল মিয়া (৩২) এবং পশ্চিম কুট্টাপাড়া এলাকার রাসেল মিয়া।

সরাইল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান, আদালতের পরোয়ানা তামিল এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মোঃ বাদল মিয়া
সরাইল উপজেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সরাইল থানার বিশেষ অভিযানে ১০ বছর পলাতক সাজাপ্রাপ্তসহ ৪ আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬