নেত্রকোনার পূর্বধলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নেত্রকোনার পূর্বধলায় সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার অংশ হিসেবে হোগলা মানবকল্যাণ সমিতি-র আয়োজনে পানিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০০ জন অসহায় ও সাধারণ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে হোগলা মানবকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা ময়মনসিংহ মেডিকেল কলেজের বক্ষব্যাধি- মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দেলোয়ার জাহান খান-এর নেতৃত্বে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেন। ফ্রী চিকিৎসা সেবার মধ্যে ইসিজি, ডায়াবেটিস নির্ণয় ও রক্তের গ্রুপ নির্ণয় অন্তর্ভুক্ত ছিলো।
ক্যাম্পটির সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের নিবেদিতপ্রাণ কর্মী মোঃ উজ্জ্বল মিয়া।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক বাচ্চু আকন্দ, পানিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
নিলুফার জাহান, সমাজ সেবক মোঃখোকন মিয়া এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে স্থানীয় সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং সমিতির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
আয়োজকরা জানান, এলাকার পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এই আয়োজন। আগামীতেও হোগলা মানবকল্যাণ সমিতি এভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যাণে কাজ করে যাবে।























