1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিতে চলমান ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি।

দিল্লির যন্তর মন্তরে কাকরোজ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি আন্দোলনকে ভারতের সংবিধান, গণতন্ত্র ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার লড়াই হিসেবে আখ্যায়িত করেন।

প্রখর তাপদাহ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে টানা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করেন মেহবুবা মুফতি।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করেন। মেহবুবা মুফতি অভিযোগ করেন, গত ১২ বছর ধরে দেশে ‘ভাগ করো ও শাসন করো’ নীতি, দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস ও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে তরুণদের এই আন্দোলন দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দেবে।

কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন পিডিপি প্রধান। তিনি বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে দিল্লির রাজপথে আন্দোলন করলেও তাদের ক্ষোভ নিরসনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণ পরিবারগুলো সন্তানদের ভবিষ্যৎ গড়তে সঞ্চয়ের অর্থ ব্যয় করছে। অথচ সরকারের উদাসীনতা তাদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

মেহবুবা মুফতি সতর্ক করে বলেন, তরুণদের পুঞ্জীভূত ক্ষোভ ও দাবিকে গুরুত্ব না দিলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তবে দেশের তরুণ সমাজের শক্তির ওপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, কোনো সরকারের অহংকার চিরস্থায়ী নয়। শেষ পর্যন্ত ভারতের তরুণরাই দেশটির সংবিধান রক্ষা করবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৫:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

আপডেট সময় : ০৬:৫৫:৪৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬