1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন, দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বঙ্গভবন সূত্র এ তথ্য জানিয়েছে। তবে রাষ্ট্রপতি এখনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থানরত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার (২৪ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন। স্পিকারের আগাম দেশে ফেরার ঘটনায় রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা আরও জোরালো হয়েছে। কারণ, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেন।

দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি এক সপ্তাহ দেশের বাইরে ছিলেন। এ কারণে দেশে কী ঘটেছে বা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।

সাংবাদিকদের উদ্দেশে স্পিকার বলেন, ‘আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।’ এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরেছেন স্পিকার।

তিনি বলেন, দেশের বাইরে থাকায় সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তার বিস্তারিত জানা নেই। দেশে ফিরে এখন বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তা বৃহস্পতিবার জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগপত্রও প্রস্তুত করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি এতে স্বাক্ষর করেননি। স্পিকার দেশের বাইরে থাকায় পদত্যাগপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছিল বলে কর্মকর্তারা জানান।

বঙ্গভবনে দায়িত্ব পালনকারী এক কর্মকর্তা যুগান্তরকে জানান, রাষ্ট্রপতি দুই দিন আগে তাকে বলেছেন, ‘ওরা আমাকে (রাষ্ট্রপতি) চলে যেতে বলেছেন। হয়তো আমার চলে যেতে হবে। তোমরা চলতি মাসের মধ্যেই বঙ্গভবন ছেড়ে যার যার মতো করে চলে যাও।’ তবে ‘ওরা’ বলতে কাদের বোঝানো হয়েছে, সে বিষয়ে ওই কর্মকর্তা কোনো মন্তব্য করতে চাননি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তিনি এমন এক সময়ে দায়িত্ব পালন করেছেন, যখন সময়ের ব্যবধানে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৩৯:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতির পদত্যাগের প্রস্তুতি সম্পন্ন, দেশে ফিরেছেন স্পিকার

আপডেট সময় : ০৯:৩৯:২৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬