1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রাম বিএনপির নেতা তাহের পলাশীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৭

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, জোরপূর্বক জমি দখল করা একটি ফৌজদারি ও দেওয়ানি উভয় অপরাধ। ফৌজদারি অপরাধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে পৌর বিএনপির সভাপতির প্রভাব খাঁটিয়ে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের অধিবাসী আব্দুল খালেক এর ছেলে আমির হোসেন (৫৫) বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম থানাধীন চান্দিশকরা মৌজার ১১৪৬ নাম্বার বিএস খতিয়ানের ২৬২৪ নাম্বার দাগে প্রায় সাড়ে ৩ শতাংশ জায়গা পৈতিক সূত্রে মালিক হয়ে আমির হোসেন দীর্ঘদিন থেকে ভোগদখল করে ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে আসছে। গত ২২ জুলাই গভীর রাতে চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির সভাপতি তাহের পলাশীর প্রভাব খাঁটিয়ে- তার ছোট ভাই পৌরসভার কিং শ্রীপুর গ্রামের মৃত সোনা মিয়া ব্যাপারীর ছেলে নাজমুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে আমির হোসেনের জায়গার সামনের অংশে জোর পূর্বক দোকান ঘর নির্মাণ করে। নিজের জায়গা সন্ত্রাসীরা বেদখল দেয়ার খবর পেয়ে আমির হোসেন এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বাধাঁ প্রদান করলে, অস্ত্রধারী সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে উল্টো বিভিন্ন প্রকার হুমকি ধমকি প্রদর্শন করে। চৌদ্দগ্রাম থানাধীন পৌরসভার শামীম খাঁ প্লাজার দক্ষিণ পাশে চলাচলের রাস্তার গেটের সামনে এ ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে আমির হোসেন বাদী হয়ে পৌরসভার কিং শ্রীপুর গ্রামের মৃত সোনা মিয়া ব্যাপারীর ছেলে নাজমুল হক, নাজমুল হকের ছেলে তুষার, পূর্ব চান্দিশকরা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জাকির হোসেন ও দেলোয়ার হোসেন, লক্ষ্মীপুর গ্রামের মোস্তাফিজুর রহমান সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০১:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রাম বিএনপির নেতা তাহের পলাশীর প্রভাব খাঁটিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

আপডেট সময় : ০৬:০১:১৯ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬